Recents in Beach

header ads

তিন মাসব্যাপী Cabin Crew Course করে হয়ে যান স্মার্ট আকর্ষণীয় ও সম্মানজনক পেশার অধিকারী | অ্যাডভেঞ্চার উপভোগ করতে হলে বেছে নিন সুবর্ণ সুযোগ।

Cabin Crew বা এয়ার হোস্টেস বর্তমান যুগে আকর্ষণীয় ও সম্মানজনক একটি পেশা। বর্তমান যুগের তরুণ-তরুণীদের মধ্যে Cabin Crew হওয়ার এক ধরনের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এ পেশায় রয়েছে সম্মান অ্যাডভেঞ্চার এবং আকর্ষনীয় বেতন। তাছাড়া এ পেশায় রয়েছে স্মার্টনেস পরিবেশ, গ্ল্যামার ও উচ্চ আয়ের সুযোগ। আর তাই দিন দিন এই পেশার জনপ্রিয়তা এতই বেড়েছে যে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিগুলোতে রীতিমত ভিড় করছে চাকরি প্রত্যাশীরা।

এক কথায় বলতে গেলে তরুণ-তরুণীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। অনেকে ছোটবেলা থেকেই স্বপ্ন নিয়ে বড় হয় এয়ার হোস্টেস হবে। তবে এমন কেউ আছেন কেবিন Cabin Crew পেশাকে মেনে নিতে পারে না। তাদের মনে কেবিন Cabin Crew পেশা নিয়ে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। আর তাই তারা কেবিন Cabin Crew পেশাকে ঘৃণার চোখে দেখেন।

Cabin Crew Course

আমাদের সমাজে এমন অনেক রয়েছেন যারা এই পেশাকে সহজে মেনে নেয় না। তবে যাই হোক আপাতদৃষ্টিতে কেবিন Cabin Crew পেশা খুবই সম্মানের গ্ল্যামার, স্মার্ট এবং এডভেঞ্চার টাইপের। যারা জীবনকে অ্যাডভেঞ্চার এর মাধ্যমে উপভোগ করে। আপনিও বেছে নিতে পারেন এমন একটি আকর্ষণীয় পেশা। যে পেশায় রয়েছে পদে-পদে অ্যাডভেঞ্চার। আমরা হয়তো অনেকেই জানি না Cabin Crew হতে হলে আমাকে কি কি করতে হবে। কোন কোন বিষয়ে পড়াশোনা করতে হবে এবং কোন বিষয়ে পারদর্শী হতে হবে। আজকে আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব।

Cabin Crew কি এবং এরা কোথায় কাজ করে

আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা হয়তো জানিনা Cabin Crew রা কোথায় কাজ করে এবং কাদের Cabin Crew বলে। এসব চাকরি কোথায় পাওয়া যায়। তাদের জন্য বলি - বিশেষ করে যারা এয়ার হোস্টেস তারা সাধারণত উড়োজাহাজ কোম্পানি গুলোতে কাজ করে। Cabin Crew বলতে আমরা এয়ার হোস্টেস বা বিমানবালাকে বুঝে থাকি। যারা সাধারণত বিভিন্ন উড়োজাহাজ কোম্পানিতে যাত্রী সেবায় নিয়োজিত থাকেন।

যাত্রীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও তাদের গাইড করে থাকেন। কোন কোন ক্ষেত্রে তাদের ভ্রমণসঙ্গী ও বলা যেতে পারে। বাংলাদেশে বিভিন্ন ধরনের এয়ারলাইন্স কোম্পানি রয়েছে যেখানে আপনি Cabin Crew পদে আপনার ক্যারিয়ার গড়ে নিতে পারেন।

বাংলাদেশ এয়ারলাইন্স কোম্পানি

যদিও বাংলাদেশ মধ্যে আয়ের একটি ছোট দেশ। তার পরেও এখানে রয়েছে দেশি-বিদেশি অনেকগুলো এয়ারলাইন্স কোম্পানি। তার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড, এর মত বড় বড় কোম্পানি। ইচ্ছা করলে আপনি এসব এয়ারলাইন্স এর মধ্যে যেকোনো একটিতে আপনার ক্যারিয়ারের ভিত রচনা করতে পারেন। এছাড়া আপনি চাইলে বিদেশি নামিদামি এয়ারলাইন্সগুলোতে ও আপনার যোগ্যতা অনুযায়ী ক্যারিয়ার গড়তে পারেন।

Cabin Crew হতে হলে কি কি যোগ্যতা লাগে

একজন Cabin Crew কি যোগ্যতা থাকতে হয় চলুন আমরা জেনে নেই।

শিক্ষাগত যোগ্যতা

উড়োজাহাজে Cabin Crew হতে হলে প্রার্থী হিসেবে আপনাকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা বি গ্রেডে এসএসসি পাস অথবা ’ও ’ লেভেল পাস করতে হবে।

শারীরিক উচ্চতা

একজন Cabin Crew হওয়ার জন্য আপনার শারীরিক উচ্চতা খুবই ভূমিকা পালন করবে। বিশেষ করে ছেলে ও মেয়ে উভয়ই Cabin Crew হতে পারবে। তবে ছেলে ও মেয়ে উভয়ের জন্য আলাদা আলাদা উচ্চতা হতে হয়।

  • ছেলে- ন্যূনতম উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং
  • মেয়ে- ন্যূনতম উচ্চতা 5 ফুট
  • বয়স

    এবার আসা যাক বয়সের কথায়। আমি ধরে নিলাম আপনি একজন Cabin Crew হতে চাচ্ছেন। সে ক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে পারেন ভাই এয়ার হোস্টেস হতে কত বয়স লাগে। এ প্রশ্নের জবাবে আমি বলব এয়ারলাইন্স কোম্পানি গুলো বয়সের ব্যাপারে খুব বিশেষ গুরুত্ব দেয় না। তারা শুধু দেখবে আপনার স্মার্টনেস ও তারুণ্য। তবে তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট অনুসারে বয়স সর্বনিম্ন 16 থেকে 30 বছরের মধ্যে থাকতে হয়।

    Cabin Crew সমন্ধে ভান্ত ধারণা

    অনেকে বলতে পারেন ভাই কেবিন Cabin Crew রা তো এই করে সেই করে। আসলে এটা কতটা সত্য সেটা পরিষ্কার করে কেউ বলে না। সত্যি হল - বিনয়, নম্রতা, ভদ্রতা, ধৈর্য, সেবাদানে আন্তরিকতা, পরিস্থিতি নিজের আয়ত্তে রাখা, স্বাভাবিক রাখা, মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা, তার জন্য নিজের বুদ্ধি ও বিবেক ব্যবহার করা। আবার এমন অনেকে আছেন যারা মনে করে আমার চেহারা এত সুন্দর নয় তবে আমি কিভাবে Cabin Crew হব।

    তাদের জন্য বলছি অবশ্যই আপনি পাবেন। আপনার চেহারা গায়ের রং এসব কোন বিষয় Cabin Crew হওয়ার জন্য কোন অন্তরায় হবে না। Cabin Crew হওয়ার জন্য যেগুলো খুব বেশি প্রয়োজন সেগুলো হচ্ছে-

    • রুচিশীল ব্যক্তিত্ব
    • পরিচ্ছন্নতা
    • প্রত্যুৎপন্নমতি
    • সাহসিকতা
    • আগ্রহ
    • তারুণ্য
    • নিরলস সাধনা
    • ধৈর্য ও সহনশীলতা
    • সর্বোপরি স্মার্টনেস

    আমার পরিচিত বেশ কয়েকজন রয়েছে যাদেরকে আমি অত্যন্ত কাছ থেকে চিনি ও জানি তারা দেখতে খুব বেশি সুন্দর না হলেও উপরিউক্ত গুণাবলী গুলোর মধ্যে কোন একটি কমতি আছে বলে মনে হয় না। সুতরাং ভ্রান্ত ধারণা পোষণ না করে Cabin Crew Course করে আপনিও হয়ে যেতে পারেন একজন এয়ার হোস্টেস বা বিমানবালা।

    Cabin Crew হওয়ার জন্য যে প্রশিক্ষণ লাগে

    যেহেতু উড়োজাহাজ কোম্পানিগুলো বিভিন্ন দেশের যাত্রীদের নিয়ে বিভিন্ন দেশে যাতায়াত করে। আর তাই Cabin Crew দের প্রয়োজনবশত বিশেষ করে ইংরেজি বিষয়ে পারদর্শী হতে হয়। এজন্য দেশের বিভিন্ন স্থানে এয়ার হোস্টেস বা Cabin Crew Course চালু রয়েছে এর যেকোনো একটায় আপনি সহজেই কোর্সটি করে নিতে পারেন।

    Cabin Crew Course প্রশিক্ষণ কি শেখানো হয়

    Cabin Crew Course প্রশিক্ষণ মূলত সেবামূলক বিষয়গুলো প্রাধান্য দিয়ে এর সাথে জড়িত আনুষঙ্গিক বিষয়গুলো শেখানো হয়। তবে বিশেষ করে-

    • যাত্রীসেবার কলাকৌশল
    • ভাষা
    • তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা
    • এয়ারক্রাফট পরিচিতি পর্ব
    • কোর্স ডিউরেশন তিন মাস

    আপনি চাইলে এই কোর্সটি দেশের যেকোনো প্রতিষ্ঠান থেকে মাত্র 3 মাসব্যাপী Cabin Crew Course সফলভাবে সম্পন্ন করে হয়ে যেতে পারেন একজন স্মার্ট ও সম্মানজনক পেশার অধিকারী।

    Cabin Crew Course কোর্স কোথায় করবেন

    যদি সব ঠিকঠাক থাকে এবং আপনি যদি Cabin Crew Course করতে আগ্রহী হন তাহলে দেরি না করে এই কোর্সটি করে নিতে পারেন। প্রশ্ন হচ্ছে কোথায় করবেন Cabin Crew Course। তার জন্য নিচে বেশ কয়েকটি ঠিকানা আপনার প্রয়োজনের কথা চিন্তা করে দিয়ে দিলাম যোগাযোগ করে দেখতে পারেন।

    ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট

    বাড়ি নং 16, রোড নাম্বার 04, সেক্টর 3, উত্তরা, ঢাকা মোবাইল 01749 30 6090, 01970 60 1071, ওয়েবসাইট www.uca.edu.bd

    অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অব বাংলাদেশ

    বাড়ি নং 21, রোড নাম্বার 1, sector-13 ,উত্তরা, ঢাকা

    কোর্স ফি কেমন হয়

    Cabin Crew Course ফি কেমন হয় এটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলোর জবাব এ বলবো Cabin Crew Course করতে একেক প্রতিষ্ঠানঃ একেক রকম অফার দিয়ে থাকে তার মধ্যে 15 থেকে 30 হাজার টাকা সবচেয়ে কমন। স্বাভাবিকভাবে কোর্স ধরন অনুযায়ী এর বেশি হবে না।

    সুযোগ-সুবিধা

    Cabin Crew পদে চাকরি করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় এরকম আরো অনেক প্রশ্ন থাকতে পারে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তন্মধ্যে বেশ কয়েকটি কমন সুযোগ-সুবিধা গুলো হল

    • কাজের সুন্দর পরিবেশ
    • বিনামূল্যে অ্যাডভেঞ্চার
    • নিত্য নতুন অভিজ্ঞতা সঞ্চয়
    • বিনামূল্যে বিভিন্ন দেশ ভ্রমণ
    • অভিজ্ঞতা বলে বিদেশি এয়ারলাইন্সে কাজ করার সুযোগ ইত্যাদি

    বেতন ভাতাদি

    দেশীয় এয়ারলাইন্সগুলো শুরুতে হয়তো খুব বেশি একটা বেতন দেবে না। তবে কমপক্ষে 30 থেকে 50 হাজার টাকা মাসিক বেতন অবশ্যই দেবে। এছাড়াও কমন যে সুযোগ-সুবিধা রয়েছে তন্মধ্যে

    • ফ্লাইং আওয়ার ভিত্তিক ভাতা
    • খাবার সুবিধা
    • আবাসন খরচ
    • প্রভিডেন্ট ফান্ড
    • মেডিকেল ভাতা
    • গ্রাচুইটি ফান্ড

    Cabin Crew পদে বর্তমান সার্কুলার

  • https://usbair.com/career/cabincrew
  • https://www.biman-airlines.com/about/Careers
  • Cabin Crew হিসেবে শুরু হোক আপনার পদযাত্রা ট্রিপ কার্নিভালের পক্ষ থেকে শুভকামনা। আমাদের সাথে থাকা এবং ধৈর্য নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। আপনারা কমেন্ট, শেয়ার, লাইক করলে আমি লেখার উৎসাহ পাই । আর তাই লাইক, কমেন্ট ও শেয়ারের প্রত্যাশায় ট্রিপ কার্নিভাল।

    Post a Comment

    2 Comments