Recents in Beach

header ads

শিশুর বৃদ্ধি ও বিকাশে প্রভাব বিস্তারকারী মুখ্য ও গৌণ উপাদান | শিশুর বেড়ে উঠায় মা ও বাবার ভূমিকা

বর্তমান সচেতন সমাজে বেবি গ্রোথ বিষয়টি সকলের পরিচিত একটি বিষয়। বেবি গ্রোথ কথাটি স্পষ্ট ভাবে বুঝার আগে আমাদের বুঝতে হবে What is Growth and Development? বিকাশ শব্দটি বিশেষ অর্থ বহন করে। যখন বীজ বা অঙ্করা অবস্থা হতে কোন কিছু ক্রমশ বিকশিত হয় তখন তাকে ক্রমবিকাশ বলেও অভিহিত করা হয়। বীজের মধ্যে যে সম্ভাবনা অন্তর্নিহিত অবস্থায় থাকে সেগুলো পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে যখন বিকশিত হয়ে বিশেষ একটি পরিণতির অভিমুখী হয় তখন তাকে ক্রমবিকাশ বলা হয়। তবে এ পরিণতিমুখী বিবর্তন অবশ্যই অন্তর্নিহিত প্রকৃতি বা প্রবণতার বহিঃপ্রকাশ হতে হবে।

baby-growth-up

আমরা মূলত ক্রমবিকাশ বলতে বীজের অঙ্কুরোদগম এবং বৃক্ষে পরিণত হওয়াকে বুঝে থাকি। সরল সহজ থেকে জটিল আকার ধারণ ক্ষমতা ক্রমবিকাশের লক্ষণীয় বৈশিষ্ট্য। অপরিণত অবস্থা থেকে পূর্ণতাপ্রাপ্তি কে বোঝায়,বৃদ্ধি।

অপরদিকে বিকাশ বলতে গুণগত পরিবর্তন যা আচরণের মাধ্যমে ধরা পড়ে অর্থাৎ মস্তিষ্কের চিন্তা শক্তি বৃদ্ধির মাধ্যমে স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়া ইত্যাদি । পরিপক্কতা ও অভিজ্ঞতার পারস্পরিক ক্রিয়ার ফলে মানুষের মাঝে পর্যায়ক্রমিক প্রগতি মুখী জটিল পরিবর্তন হলো বিকাশ।

 

সহজভাবে বলা যায় বিকাশ হল কর্মশক্তির পূর্ণতা পরিপক্কতা এবং জটিলতা যার বহিঃপ্রকাশ পায় বাহ্যিক পরিবর্তনের মাধ্যমে। অর্থাৎ পরিপক্কতা ও অভিজ্ঞতার পারস্পরিক ক্রিয়ার ফলে মানুষের মধ্যে সংঘটিত ক্রমবর্ধমান পর্যায়ক্রমিক বিবর্তনকে বিকাশ বলা হয়।

আরও সহজভাবে বলতে গেলে বলা যায়, মানব শিশুর শারীরিক, কাঠামোগত পরিবর্তন যা বাইরে থেকে দৃশ্যমান তাকে বৃদ্ধি বলা হয় । আর অন্যদিকে সুপ্ত ও অন্তর্নিহিত সম্ভাবনার পরিবর্তন যেগুলো আচার আচরণের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে থাকে বিকাশ বলা হয়।

আমার শিশুর বৃদ্ধি ও বিকাশ কিভাবে হচ্ছে তা জানার জন্য আমাকে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য টা জেনে নিতে হবে। আর তাহলে আমি বুঝতে পারবো আমার বাচ্চার কতটুকু বৃদ্ধি হচ্ছে এবং কতটুকু বিকাশ হচ্ছে। চলুন জেনে নেই বৃদ্ধি ও বিকাশের পার্থক্য।

বৃদ্ধি না বিকাশ কোনটা? কিভাবে জানব ?

  • বৃদ্ধি হচ্ছে শাররিক কাঠামোগত পরিবর্তন যা বাইরে থেকে দৃশ্যমান যেমন উচ্চতা ও ওজন এগুলোকে পরিমান দ্বারা সূচিত করা যায় - অপরদিকে বিকাশ হচ্ছে পরিপক্কতা ও অভিজ্ঞতার মিথস্ক্রিয়া যার মাধ্যমে গুনাগুন ও মস্তিষ্কের স্মরণশক্তি ক্রিয়া বৃদ্ধি পায়।

  • বৃদ্ধি গর্ভধারণের মুহূর্ত থেকে মানব জীবনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরিলক্ষিত হয় - অপরদিকে বিকাশ গর্ভধারণের মুহূর্ত থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত চলতে থাকে।

  • বৃদ্ধি জনিত পরিবর্তন নবজাতকাল, প্রাথমিক, শৈশব, বাল্যকাল ও তারুণ্যে মন্থর গতি সম্পন্ন হয় এবং যৌবনে পরিসমাপ্তি ঘটে - অপরদিকে বিকাশ সূচক পরিবর্তন প্রথমদিকে দ্রুত ঊর্ধ্বমুখী মধ্যবয়সে মন্থর গতি এবং প্রবীণ বয়সে আকস্মিকভাবে নিম্নমুখী হয়।

  • বৃদ্ধি শুধু শারীরিক দিক দিয়ে সীমাবদ্ধ থাকে - অপরদিকে বিকাশ শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয়, ভাষাগত ইত্যাদি দিক দিয়ে আবর্তিত হয়।

  • বৃদ্ধির ক্ষেত্রে প্রাকৃতিক এবং বংশগতির মুখ্য ভূমিকা রয়েছে - অপরদিকে বিকাশে ক্ষেত্রে প্রাক ও বংশগতির পাশাপাশি পরিবেশের ভূমিকা অপরিহার্য।

  • বৃদ্ধি পরিমাপের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে পদ্ধতি ইত্যাদি একক ব্যবহার করা যেতে পারে - অপরদিকে বিকাশ পরিমাপের জন্য আইকিউ টেস্ট বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ।

Baby Growth Factor কি

জ্ঞান বা অবহিত হল পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো প্রক্রিয়ার সমন্বয়ে গঠিত জটিল একটি সিস্টেম একটি শিশুর মানসিক ও জ্ঞানের বিকাশে প্রভাব বিস্তারকারী দুই ধরনের ফ্যাক্টর কাজ করে ফ্যাক্টরগুলো হল

  • A.মানব শিশুর বৃদ্ধি ও বিকাশে প্রভাব বিস্তারকারী মুখ্য ফ্যাক্টর এবং
  • B.মানব শিশুর বৃদ্ধি ও বিকাশে প্রভাব বিস্তারকারী গৌণ ফ্যাক্টর
  • বেবি গ্রোথ ফ্যাক্টরস কি তা জানার জন্য আমাদের প্রথমে উপরের বিষয়গুলো ভালভাবে বুঝতে হবে। তারপর চলুন জেনে নেই মূল ফ্যাক্টরগুলো কি কি একটি বেবির গ্রোথ অ্যান্ড ডেভলপমেন্ট ফ্যাক্টর এর জন্য যেসব বিষয়ে মুখ্য ভূমিকা পালন করে সেগুলো পর্যায়ক্রমে দেওয়া হল--

    A.মানব শিশুর বৃদ্ধি ও বিকাশে প্রভাব বিস্তারকারী মুখ্য ফ্যাক্টর

    ০১.প্যারেন্টাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট

    শুক্রাণুর পরিপক্কতা এবং নিষিক্তকরণ স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু গর্ভ ধারণ ক্ষমতা অর্জনের পূর্ব পরিপক্কতা পরিপক্ক ডিম্বাণু উৎপাদন ও নির্গমন এবং নিষিক্তকরন ও গর্ভধারণ

    ০২.নিষেক বা fertilization

    শুক্রাণুর নিষেক ক্ষমতা ডিম্বাণুর আকর্ষণ ক্ষমতা ভ্রুন গঠন বা fertilized egg

    ০৩.গর্ভধারণ বা the action of conceiving a child or of a child being conceived.

    পরিপক্ক ডিম্বাণু বা Mature eggs জাইগোট বা a diploid cell resulting from the fusion of two haploid gametes; a fertilized ovum

    ০৪. গর্ভকালীন গ্রোথ স্টেজ Gestational growth Stage

    অঙ্কুরিতকাল বা জাইগোট বিকাশের পর্যায় - Germination period or zygote development stage ব্রণ বিকাশের পর্যায় - The stage of acne development  ব্রণ সমাপ্তি কাল বা ফিটাস বিকাশের পর্যায় - Acne cessation or fetus development stage

    এরপর একটা শিশু জন্ম নেওয়ার পর থেকে তার বিকাশমূলক কার্যক্রম চলতে থাকে। এভাবে শিশুটি যখন আস্তে আস্তে বড় হবে তখন এর অন্যান্য ফ্যাক্টরিগুলো সময় অনুযায়ী কাজ করতে শুরু করবে

    B.মানব শিশুর বৃদ্ধি ও বিকাশে প্রভাব বিস্তারকারী গৌণ ফ্যাক্টর

    পরিবেশ

    শিশু পরিবেশ থেকে জ্ঞান আহরণ করে এবং সেই অনুযায়ী তার অভিজ্ঞতা অর্জিত হয় এবং পরবর্তীতে সেই অভিজ্ঞতা নিয়ে তার মনোভাব এবং কল্পনা শক্তি গড়ে ওঠে

    বংশগতি

    মানব শিশু বিকাশের অন্যতম ফ্যাক্টর হচ্ছে হেরিডিটি বা বংশগতি। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টারমেন সহ অন্যান্য মনোবিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন বুদ্ধিমান শিশুর মা বাবাও বুদ্ধিমান হয়ে থাকেন । এ গবেষণার ফলাফল হতে দেখা যায় বুদ্ধি বিকাশে পরিবেশ অপেক্ষা বংশগতি অধিক গুরুত্বপূর্ণ । অপরদিকে পালক মা-বাবা এবং পালিত সন্তানের বুদ্ধাংক এর মধ্যে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়।

    পুষ্টি

    মানসিক জ্ঞানীয় বিকাশ পুষ্টির উপাদান অপরিহার্য। গর্ভধারণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই ফ্যাক্টরটি মানব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    প্রকল্পভিত্তিক কাজ

    শিশুদের সমস্যা সমাধান করার ক্ষমতা উন্নয়নের জন্য ছোট ছোট প্রকল্প ভিত্তিক কাজ গুরুত্বপূর্ণ । ছোট শিশুদের জীবনঘনিষ্ঠ প্রকল্প যেমন - পুতুলের বিয়ে, জন্মদিন পালন, মাটি দিয়ে বিভিন্ন প্রজেক্ট তৈরি, ইত্যাদি ছোট ছোট কাজ দেওয়া হলে সেই কাজগুলো সঠিকভাবে সম্পাদন করার ক্ষমতা এবং কাজ করতে গিয়ে সমস্যার সমাধান করার ক্ষমতা গড়ে ওঠে।

    শিক্ষা উপকরণ

    আধুনিক শিক্ষা ব্যবস্থায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি উদ্ভাবন ক্ষমতা, নতুন বস্তুর সঙ্গে পরিচয় করন, অডিও এবং ভিডিও ভিজুয়ালাইজেশন, বয়স উপযোগী আকর্ষণীয় তথ্যবহুল ও সহজ ভাষায় লেখা বই পড়ার মধ্য দিয়ে শিশুর বিকাশ কার্যক্রম উন্নীতকরণ করা যায়।

    পরিবারে শিশু অবস্থান

    একটি শিশুর বার্থ অব অর্ডার অনুসারে যদি পরে জন্ম হয় তাহলে তার বিকাশকে প্রভাবিত করতে পারে অথবা যদি একটি শিশু আগে জন্ম নেয়, সে ক্ষেত্রে বিকাশের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারে । অর্থাৎ ভাইবোনদের মধ্যে ছোট-বড় অনুসারে বিকাশ কার্যক্রম ব্যাহত হতে পারে।

    লিঙ্গ ভিন্নতা

    লিঙ্গ ভিন্নতা এটি একটি শিশুর বিকাশের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারণ ছেলে শিশু ছেলেদের মত আচরন করতে শেখে এবং মেয়ে শিশু মেয়েদের মতো আচরণ করতে শিখে।

    রোগ ব্যাধি

    ভূমিষ্ঠ হবার পর থেকে মৃত্যু পর্যন্ত যখন একটি শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তখন সে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে। আক্রান্ত সময়ে বিকাশ কার্যক্রম ব্যাহত হয় । সুতরাং রোগ ব্যাধি বিকাশের প্রধান অন্তরায় হিসেবে কাজ করে।

    দুর্ঘটনা ও আঘাত

    কোন কোন শিশু বিভিন্ন দুর্ঘটনার কারণে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকে। এতে শিশু মৃত্যুর হার বৃদ্ধি পায়। আঘাতজনিত কারণে অথবা আঘাতজনিত অভিজ্ঞতার প্রভাবে শিশুর মানসিক বিকাশ ব্যাহত হয়।

    এছাড়াও একটি শিশুর বিকাশে আরো অন্যান্য ফ্যাক্টর কাজ করতে পারে । যেমন সামাজিকীকরণ এটা একটা ফ্যাক্টর হতে পারে, শিল্প ও সাহিত্,য পরিবার ও পিতা মাতা , অন্তরঙ্গ দল,  শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, পেশাগত সংস্থা, অহংবোধ, রাষ্ট্র, লোকাচার ইত্যাদি।

    আমার এই ছোট লেখা টি যদি আপনার ভাল লাগে সে ক্ষেত্রে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ করছি। আর নতুন নতুন তথ্য পেতে আমার এই ট্রিপ কার্নিভাল ব্লগস্পট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে ধৈর্য সহকারে লেখাটি পড়ার জন্য।

    Post a Comment

    0 Comments