কে এই সপ্নের নগরী দুবাই এঁর প্রতিষ্ঠাতা
দুবাই সংযুক্ত আরব আমিরাতের জনবহুল একটি গুরুত্বপূর্ণ রাজধানী শহর। ৩৫ বর্গকিমি আয়তনের এই মহানগরীর জন্যসংখ্যা প্রায় ৩,৩৩১,৪২০ জন। দুবাইয়ে স্থানীয় জনসংখ্যার চেয়ে প্রবাসী জনসংখ্যাই বেশি। এখানে বিভিন্ন ভাষাভাষীর প্রবাসী জনসংখ্যার হার প্রায় ৮৫% ।
দুবাই শহরটি প্রথমে প্রতিষ্ঠা করেন উবাইদ বিন সাঈদ ও মাকতুম বিন বুত্তি আল মাকতুম নামের সংযুক্ত আরব আমিরাতের তৎকালীন উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। তবে তিনি সর্বসাধারণের নিকট শেখ মাকতুম নামেই সমধিক পরিচিত।
অনেককাল আগে খুব সম্ভবত ১৮শ শতাব্দীর প্রথম দিকে মাছধরার গ্রাম হিসাবে পরিচিত ছিল এই দুবাই শহর।পর্তুগীজ নাবিক ভাস্কো দা গামা সংযুক্ত আরব আমিরাতকে “জলদস্যুদের উপকূল” বলে আখ্যায়িত করেন। ধারনা করা হয় আধুনিক দুবাই শহরটি প্রতিষ্ঠিত হয় ১৯ জুন ১৮৩৩ সালে।
দুবাইয়ের গড় আবহাওয়া কেমন
দুবাই সাধারণত একটি উষ্ণ আবহাওয়ার শহর। সারা বছরই প্রায় গরম থাকে তবে দুবাইয়ের সবচেয়ে ঠাণ্ডা বা শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। দুবাইয়ে জানুয়ারিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস প্রায়।
পর্যটকদের জন্য উপযুক্ত সময় হচ্ছে রৌদ্রকরোজ্জল, মসৃণ, হালকা ঠাণ্ডা আবহাওয়া। আর দুবাইয়ের রৌদ্রকরোজ্জল, মসৃণ, হালকা ঠাণ্ডা আবহাওয়া পাওয়া যায় সেপ্টেম্বর ও এপ্রিল মাসে। তাই দুবাই ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে সেপ্টেম্বর ও এপ্রিল মাস।
দুবাইয়ে মানব বসতির ইতিহাস
দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটি আধুনিক নগরী। কিন্তু পূর্বে এই নগরী এত আধুনিক ছিল না। মুহাম্মদ আল-ইদ্রিস দশম শতাব্দীতে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ম্যাপিং করেছিলেন। ধারনা করা হয় পূর্বে এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল মাছ ধরা।স্থানীয়ভাবে জানা যায় এখানে মাগান সভ্যতার আদিসুত্র রয়েছে। তারা বিভিন্ন পশুপালন করত এবং দেবতা বজিরের উপাসনা করত।
আরব আমিরাতের অন্যান্য নগরী গুলো মুক্তো শিল্পের সাথে সম্পৃক্ত ছিল বলে প্রমাণ পাওয়া যায়। ১৯৫০ সালে তেল শিল্পের বিকাশ হয় এবং মানুষের জীবন ও জিবিকার পরিবর্তন লক্ষ করা যায়।নগরীটি আস্তে আস্তে পর্যটন ও আঞ্চলিক বানিজ্যের দিকে বিনিয়োগ করতে শুরু করে।
দুবাইয়ে রাজবংশ প্রতিষ্ঠা
ধারনা করা হয় ১৮৩৩ সালে বনি ইয়াস উপজাতির আল আবু ফালাস দুবাইয়ে রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। দুবাইয়ে আল-মাকতুম রাজবংশের শাসকদের মধ্যে বিভিন্ন শাসক রয়েছেন তন্মধ্যে উবাইদ ইবনে সাইদ, শেখ রশিদ বিন সৈয়দ আল মাকতুম উল্লেখযোগ্য।
শেখ রশিদ বিন সৈয়দ আল মাকতুম এঁর শাসনকালে তৈলযোগের সূচনা হয়।তৈল থেকে যে আয় হত তিনি সেটা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের মানোন্নয়নের জন্য কাজে লাগাতেন। তিনি ঘোড়া দৌড় এবং তার দাতব্য অনুদানের সাথে যুক্ত থাকার জন্য ব্যাপক পরিচিত।দুবাইয়ের বর্তমান শাসকের নাম শেখ পরিবারের মুহাম্মদ বিন রশীদ আল মাকতুম ২০২২।
দুবাইয়ে ইসলামের প্রচার ও প্রসারে স্মরণীয় ব্যাক্তিবর্গ
বহুকাল পর্বে আরবে বহুদেবতা,আত্মাদের পূজা, স্থানীয় উপাসনালয়, মন্দিরে হুবাল,আল-লাত, আল-উজ্জা এবং মানাত সহ বিভিন্ন দেব-দেবীদের উপাসনা করা হত।মক্কা খোলার পর আরব আমিরাতে ইসলামের আগমন ঘটে।৬৩০ খ্রিস্টাব্দে ইসলামের অন্যতম কাণ্ডারি হযরত মোহাম্মদ (সাঃ) এর দূতগণ সংযুক্ত আরব আমিরাতে আসেন এবং ইসলামের প্রবর্তন করেন।
আরব আমিরাতের রাজধানী শহর দুবাইয়ের গঠন
উইকিপিডিয়ার মতে সংযুক্ত আরব আমিরশাহি বা সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত সাতটি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন। একসময় এগুলি ট্রুসিয়াল স্টেটস নামে পরিচিত ছিল। দেশগুলি স্বাধীনতা লাভ করে ১৯৭১ সালে।
এই সাতটি অঞ্চল গুলো হল আবুধাবি, আজমান, দুবাই,আল ফুজাইরাহ, রাআস আল খাইমাহ, আশ শারজাহ্ এবং উম্ম আল ক্বাইওয়াইন এবং আবুধাবি হচ্ছে রাজধানী শহর ও দুবাই দেশের বৃহত্তম শহর।
১৯৫০ সালে পেট্রোলিয়াম আবিষ্কারের পূর্ব পর্যন্ত মূলত ব্রিটিশ সরকারের অধীন সংযুক্ত আরব আমিরাত। পরবর্তীতে ১৯৭০ এঁর দশকে আমিরাতগুলি ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে চলে আসতে সক্ষম হয়।
দুবাইয়ের পরিবহন ব্যবস্থা
দুবাই আমিরাতের সবচেয়ে জনবহুল ও সর্ববৃহৎ শহর আর তাই এখানকার যোগাযোগ ব্যবস্থাও আধুনিক ও সময় উপযোগী । বিশেষ করে এখানকার বিমান পরিবহন ব্যবস্থা অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে চলে।
যাত্রীবাহি ও পণ্যবাহী বিমান সেবার দিক দিয়ে দুবাই একটি বৈশ্বিক শহর ও বড় বৈশ্বিক পরিবহন কেন্দ্র। দুবাইয়ে বিশ্বের সবচেয়ে দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত।
দুবাই এর মরুভুমি কয়টি ও কি কি?
মরুভুমির দেশ দুবাইয়ে মরুভুমির সংখ্যা হচ্ছে তিনটি। মরুভুমি তিনটি হচ্ছে -
- 1.Rub' al Khali - The Great Sandy Desert
- 2. Al Badayer Desert - Find the Best Dunes!
- 3. Liwa Oasis, Abu Dhabi
পর্যটন এবং আতিথেয়তার নগরী দুবাই
বিশেষ করে দুবাই হচ্ছে পর্যটন নির্ভর একটি আধুনিক নগরী। তাছাড়া এখানে আতিথিয়তার জন্যও বিশেষ খ্যাতি রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের অধীন দুবাই মরুর বুকে সন্দর একটি শহর।প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক দুবাইয়ে ভিড় জমায়।
ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র মারকাজ
মারকাজ মূলত একটি ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে ২০১০ সালে। মারকাজের মুল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র ইসলামিক সম্প্রদায়কে সাহায্য সহযোগিতা করা।এছাড়া মারকাজ মুসলিম পরিবারে বিবাহ-পূর্ব ও বৈবাহিক পরামর্শ, বৈবাহিক নিয়মাবলি এবং পিতা-মাতাসহ পারিবারিক জীবনের সকল ক্ষেত্রে পরামর্শ এবং সহায়তা প্রদান করে।
মারকাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন দুবাইয়ের ইসলামি বিষয়ক ও দাতব্য কার্যক্রম বিভাগের মহাপরিচালক ড. হামাদ বিন আল শায়খ আহমদ আল শায়বানী।
মারকাজের দর্শনীয় বিসয়সমুহ
- 01.মারকাজ আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ
- 02.মারকাজ আইন কলেজ
- 03.শাহরে মোবারক মসজিদ
- 04.জামিয়া মারকাজ
পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন বুর্জ খলিফা
দুবাই স্থাপত্য ও নির্মাণে বিশ্বের মধ্যে অন্যতম। একইসঙ্গে একটি সাত তারকা হোটেল, মসজিদ, বিনোদনকেন্দ্র, নাইট ক্লাব, অ্যাপার্টমেন্ট, অফিস এবং বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেক হিসেবে পরিচিত পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন বুর্জ খলিফা আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটা "দুবাই টাওয়ার" নামে স্থানিয়ভাবে বেশ পরিচিত।
ভবনটি জুমেইরা সৈকত থেকে ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত। ভবনটিতে ১৬০ তলা রয়েছে যার উচ্চতা ৮২৮ মিটার এবং নিচতলা ও সবচেয়ে উপরের তলার তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াস। বুর্জ খলিফা ভবনটির সামনে একটি দৃষ্টিনন্দন জলের ফোয়ারা রয়েছে যা তৈরিতে খরচ হয়েছে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার।
৪৩ তম ও ৭৬ তম তলায় ২ টি সুইমিং পুল রয়েছে যেখানে দেশি বিদেশী নারী-পুরুষ সাঁতার কাটতে পারে। বুর্জ খলিফার সবচেয়ে দর্শনীয় এবং আকর্ষণীয় স্থান হচ্ছে ১২৪ তলার ওপরে প্রকৃতি দর্শনের জন্য পর্যবেক্ষণ ডেকটি।
বুর্জ খলিফার অপরুপ নির্মাণশৈলী ও আভিজাত্যের প্রতিমূর্তি এক মুহূর্তেই যেকোনো পর্যটকের হৃদয়কে নাড়িয়ে দিতে পারে।
বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব
বুর্জ আল আরব স্তম্ভটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিলাসবহুল একটি হোটেল যা আপনার কল্পনাকেও হার মানাবে। বুর্জ আল আরব স্তম্ভটি বিশ্বের ৭ম সুউচ্চ হোটেল যার মোট উচ্চতার ৩৯% অংশ অব্যবহৃত অবস্থায় থাকে এবং সমুদ্রের তীর থেকে ২৮০ মিটার সমদ্রের ভেতরে।
বিশ্বের চমক হিসেবে খ্যাত ৭ তারকা এই হোটেলটির সাধারন একটি রুম ভাড়া নিলে বাংলাদেশি টাকায় খরচ হবে সর্বনিম্ন ১ লক্ষ টাকা।আর যদি এই হোটেলের স্যুট এক রাতের জন্য ভাড়া নিতে চান তাহলে আপনাকে গুণতে হবে বাংলাদেশি টাকায় ৮ লক্ষ টাকা।তবে এঁর মূল্য এক রাতের জন্য ১০০০ ডলার থেকে ১৫০০০ ডলার পর্যন্ত হয়ে থাকে।
আর যদি আপনি রয়্যাল স্যুটগুলো পেতে চান তাহলে প্রতি রাতে খরচ হবে ২৮০০০ ডলার যা বাংলাদেশি টাকায় ২,২৯৬,০০০ প্রায়। বুর্জ আল আরব স্তম্ভটি আরববিশ্বের অন্যতম ধনাঢ্য ব্যক্তি আরব আমিরাতের শাসক শেখ নাহিয়ানের পারিবারিক সম্পত্তি। ভবনটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার।
কৃত্রিম দ্বীপ আটলান্টিস, দি পাম
বিশ্বের প্রথম কৃত্রিম দ্বীপ আটলান্টিস, দি পাম দুবাইয়ের পাম জুমাইরাতে অবস্থিত।দীপটি মূলত একটি হোটেলসহ রিসোর্ট যার বিলাসিতা ও চোখ ধাঁধানো কারুকার্য আপনার মন কেড়ে নেবে। এখানে অবসর সময় কাটানোর জন্য হলিউড ও বলিউড এঁর তারকারা প্রায়ই আসেন।
দুবাইয়ে স্বর্ণের মার্কেট গড়ে ওঠার ইতিহাস
আরব আমিরাতের দুবাই বিশ্বের শীর্ষ ধনি ও বিলাসবহুল দেশগুলোর মধ্যে অন্যতম।পূর্বে যেহেতু এখানে মুক্তোর ব্যবসা প্রচলিত ছিল আর তারই ধারাবাহিকতায় বিভিন্ন স্বর্ণের মার্কেট গড়ে ওঠেছে। দুবাইয়ের খাটি স্বর্ণ সারা পৃথিবীর ক্রেতাদের কাছে জনপ্রিয় আর তাই ক্রেতারা নির্দিধায় এখানকার স্বর্ণের মার্কেট থেকে স্বর্ণ কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করে। দুবাইয়ে স্বর্ণের বাজার প্রথম শুরু হয় ১৯৫৮ সালের দিকে।
কৃত্রিম বরফ দিয়ে ডাকা স্কি দুবাই
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শেখ জায়েদ মসজিদে স্কি দুবাই অবস্থিত। ভবনটি ২২৫০০ বর্গমিটার আয়তনের প্রায় ৮৫ মিটার উচ্চতায় নির্মাণ করা হয়।
দুবাইয়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি
দুবাই একটি সমৃদ্ধ শহরের নাম এখানে সিন্ধু উপত্যকা এবং মেসোপটেমিয়ার সভ্যতার নিদর্শন পাওয়া যায়। দুবাইয়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে রয়েছে আল-আশুশ, আল সুফৌহ এবং সারুক আল হাদিদের সবচেয়ে ধনী ট্রভ উবাইদ। আরব আমিরাত দুবাইসহ ছিল লৌহ আকরিকের উৎস, বিশেষ করে তামা ও ব্রোঞ্জ।তাছাড়া সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে মৃৎ শিল্প, মুক্তো শিল্পের সন্ধানও পাওয়া যায়।
রাতের দুবাই দেখতে কেমন লাগে?
একসময় যে রাস্তাঘাট ছিল আরব বেদুঈন যাযাবর এঁর পদচালনায় সিক্ত আজ রাতের সময় দুবাইয়ের চেহেরা দেখলে সেটা আর মনে করার কোন অবকাশ থাকে না।রাতে দুবাই অস্বাভাবিক সুন্দর দেখায়।
আকাশচুম্বী উদ্ভট আর্কিটেকচার গুলো বিভিন্ন রঙের আলোর দ্বারা বয়ে যায় চারপাশ। চারদিকে শুধু চোখ ধাঁধানো সব আলোকচিত্র।রাতে দুবাইয়ের এয়ারপোর্ট জমকালো রঙ্গিন আলোর চিত্র ফোটে ওঠে।
দুবাইয়ের রাতের রাজপথ শুধু দামি সব রেসিং কারের বিকট শব্দ। তাছাড়া রাতে দুবাইয়ের নাইট ক্লাব গুলি সক্রিয় হয়ে ওঠে। এখানে প্রায় সারা রাত ধরে চলে নাচ, গান ও সুরাপান।সুপারমার্কেট ও শপিংমল গুলো তাদের বাহারি রঙয়ের আলোকসজ্জা দিয়ে নিজেকে সজ্জিত করে।
এককথায় রাতের দুবাই বলতে এ এক অন্য দুবাই বলে মনে হয় ।
প্রয়োজনীয় তথ্যসহ দুবাইয়ের বিখ্যাত হোটেল ও রিসোর্ট লিস্ট
হায়াত রিজেন্সি দুবাই
হায়াত রিজেন্সি দুবাই দিরাতে অবস্থিত একটি পাঁচ তারকা হোটেল।এটি সাধারণত দুবাই মিউজিয়াম থেকে কয়েক মিনিটের রাস্তার দূরত্বে অবস্থিত। হায়াত রিজেন্সি দুবাই, হোটেলে আপনি যেসব সুযোগ-সুবিধা পাবেন সেগুলো হল -
হায়াত রিজেন্সি দুবাই এঁর বিশেষ সুযোগ ও সুবিধা সমূহ:
ফ্রি পার্কিং, বিনামূল্যে উচ্চ গতির ইন্টারনেট (ওয়াইফাই)সুবিধা, পুল জিম/ওয়ার্কআউট রুম সহ অত্যাধুনিক ফিটনেস সেন্টার, মদ পান কক্ষ, টেনিস কোর্ট, সন্ধ্যা বিনোদন, বাচ্চারা মুক্ত থাকে যেখানে দেখাশুনার জন্য লোক নিয়োগ দেয়া থাকে।
- Website: https://www.parkregiskriskin.ae
- Email: kriskinprkk@parkregishotels.com
- Phone: +9714361111
- Address: 971 4 377 Sheikh Khalifa Bin Zayed St, Opp Burjuman Center, Bur Dubai - Dubai - United Arab Emirates
স্টেব্রিজ স্যুটস দুবাই ফাইন্যান্সিয়াল সেন্টার
স্টেব্রিজ স্যুটস দুবাই ফাইন্যান্সিয়াল সেন্টার একটি হোটেল ও কনভেনশন সেন্টার। এটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে ও বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার খুব কাছে অবস্থিত। স্টেব্রিজ স্যুটস দুবাই ফাইন্যান্সিয়াল সেন্টার দুবাই, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 20 মিনিটের দূরত্বে অবস্থিত।
স্টেব্রিজ স্যুটস দুবাই ফাইন্যান্সিয়াল সেন্টার এঁর বিশেষ সুযোগ ও সুবিধা সমূহঃ
ব্ল্যাকআউট পর্দা,এয়ারকন্ডিশনার,অতিরিক্ত বাথরুম,ব্যক্তিগত ব্যালকনি,রুম সার্ভিস,কফি/চা মেকার,রান্নাঘর,সমতলপর্দার টেলিভিশন,নিরাপদ, বাসন পরিস্কারক,মাইক্রোওয়েভ, রেফ্রিজারেটর
- Website:https://www.ihg.com/
- Email:info.fc@Staybridgedubai.com
- Phone:+971 4 343 4347
- Address:Sheikh Zayed Road - Trade Centre - Trade Centre 1 - Dubai - United Arab Emirates
কুইন এলিজাবেথ 2 হোটেল
দ্য কুইন এলিজাবেথ ২ একটি ভাসমান হোটেল।
দ্য কুইন এলিজাবেথ ২ এঁর বিশেষ সুযোগ ও সুবিধা সমূহঃ
ফ্রি পার্কিং, ফ্রি হাই স্পিড ইন্টারনেট (ওয়াইফাই), ফিটনেস সেন্টার সহ জিম / ওয়ার্কআউট রুম বার, লাউঞ্জ, ট্যাক্সি পরিষেবা, কনফারেন্স সুবিধা, ভোজ রুম, 24-ঘন্টা নিরাপত্তা, বৈদ্যুতিক, মুদ্রা বিনিময় অ-ধূমপান হোটেল সান টেরেস সাইটে এটিএম ডোরপারসন, ড্রাই ক্লিনিং লন্ড্রি পরিষেবা , ইস্ত্রি পরিষেবা ইত্যাদি।
- Website: https://www.qe2.com
- Email:reservations@qe2.com
- Phone:+971 600 500400
- Address:Port Rashid - Dubai - United Arab Emirates
আল বন্দর রোটানা - ক্রিক
আল বন্দর রোটানা - ক্রিক একটি পাঁচতারা হোটেল যেখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেমন -
আল বন্দর রোটানা - ক্রিক এঁর বিশেষ সুযোগ ও সুবিধা সমূহ:
ফ্রি পার্কিং, বিনামূল্যে উচ্চ গতির ইন্টারনেট (ওয়াইফাই), পুল জিম/ওয়ার্কআউট রুম সহ ফিটনেস সেন্টার, সূরা পান কক্ষ, বেবি কেয়ারসহ আরও অনেক সুবিধা।
- Website:http://www.rotana.com/
- Email:albandar.hotel@rotana.com
- Phone:+971 4 704 2233
- Address:Baniyas Road, Roggat Al Buteen Dubai
সন্মানিত পাঠকবৃন্দ উপরিউক্ত তথ্যগুলির বেশিরভাগই বিশ্ব তথ্যকোষ থেকে নেয়া তথ্যগুলো সম্পর্কে আপনার দ্বিমত থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি উপকৃত হব।ব্লগটি পড়ার জন্য় ধন্যবাদ


0 Comments