Recents in Beach

header ads

লিডারশিপ কী কেন এবং কিভাবে অর্জন করতে হয় || আসুন জেনে নেই একজন আদর্শ নেতার গুণাবলী

ছাত্র-শিক্ষক বিজনেসম্যান সবার কাছেই লিডারশিপ একটি গুরুত্বপূর্ণ ধারণা।ইচ্ছা করলেই কেউ নেতা হতে পারে না এর জন্য নিরলস সাধনা দরকার। প্রকৃত অর্থে লিডারশিপ একটি মানবিক গুণাবলীকে বোঝানো হয়। এটি একটি আদর্শ যে তাকে সবাই অনুসরণ করে চলে। লিডারশিপ গুণটি সবার মধ্যে থাকেনা। কারো কারো ছোটবেলা থেকেই এটা তৈরি হয়।

কিন্তু আমাদের বর্তমান সমাজে এই লিডারশিপ শব্দটি কলঙ্কিত বলা চলে। সাধারণ মানুষ এটাকে ঘৃণার চোখে দেখে। কারণ বর্তমান প্রেক্ষাপটে লিডারশিপ মানে হচ্ছে সন্ত্রাসী ও চাঁদাবাজি। অর্থাৎ জীবনের একটা কালো অধ্যায় যা সহজে কেউ মেনে নিতে পারে না। মানুষের মতো সব প্রজাতিতেই লিডারশীপ রয়েছে। কিন্তু তারা সেটার অপব্যবহার করে না যা আমাদের মানুষ সমাজে ব্যবহৃত হয়। একজন সৎ ও নিষ্ঠাবান নেতাকে সবাই অনুসরণ করে চলে।

আদর্শ নেতার গুণাবলী

লিডারশিপ অর্জনের উপায়

প্রত্যেকটি নেতার উচিত একটি আদর্শকে অনুসরণ করে চলা। আর এজন্য সর্বদা নিজেকে হাসিমুখে থাকতে হবে সকল দুঃখ কষ্ট স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। একজন ভাল নেতা হওয়ার জন্য আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া বাঞ্ছনীয়। স্বাস্থ্য যদি ভালো না হয় তাহলে আপনি আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন না এমনকি আপনাকে সহজে কেউ মানতে চাইবে না। নিজেকে খুব পরিপাটি ও নিয়মানুবর্তী রাখতে হবে।

আপনি যদি নিয়মানুবর্তী হোন তাহলে আপনার অধীনস্থ সবাই আপনাকে অনুসরণ করে চলব। সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তিরাই সকলের চোখে পড়ে এবং সবাই তাকে অনুসরণ করার চেষ্টা করে আর এজন্য আমরা যখন বিভিন্ন ধরনের মুভি দেখি সেখানে সবাই নায়ক নায়িকার চরিত্রে নিজেকে কল্পনা করি।

যেকোনো সমস্যা কে সমাধানের জন্য আপনাকে উদ্যমী ও পরিশ্রমই হতে হবে তা না হলে সহজে কেউ আপনাকে মানতে চাইবে না। আপনি যদি কোন সমস্যা সমাধান নাই করতে পারেন তাহলে আপনার অধীনস্থ না কেন আপনার কাছে আসবে বা আপনাকে মানতে চাইবে। যেকোনো সমস্যা সমাধানে আপনাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে হবে এবং আপনার পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।

মনে করুন আপনি একজন নেতা বাকিরা আপনাকে সবাই অনুসরণ করে চলে । তাহলে আপনার উচিত হবে এমন কিছু করো যেটাকে আদর্শ হিসেবে কল্পনা করা যায়। যার জন্য আপনার অধীনস্থ রা আপনাকে অনুসরণ করার চেষ্টা করবে। আর এমন কিছু করা যাবে না যেটা আপনার অধীনস্থ অনুসরণ করলে তাদের কিংবা সমাজের ক্ষতি হয়। বড় ছোট যেকোনো সমস্যা কে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করার চেষ্টা করতে হবে।

অধিনস্তদের প্রতি আচরণ

আপনার অধীনে যারা আছেন তাদের ছোট ছোট কাজের জন্য বেশি বেশি প্রশংসা করতে হবে। তাহলে অধীনস্থরা হারানো কর্মস্পৃহা ফিরে পাবে। কাজের সময় শেষ হয়ে গেলে যার যার প্রাপ্যতা অনুসারে বিনিময় প্রদান করতে হবে। তাহলে সামাজিক ভারসাম্য বজায় থাকবে নতুবা বিপরীত ঘটনা ঘটতে পারে ‌। অধীনস্থদের সাথে পারস্পরিক কুশলাদি বিনিময় করতে হবে তাতে করে সামাজিক দূরত্ব কমে যাবে এবং আপনাকে বিশ্বাস করতে শুরু করবে।

নেতৃত্ব দানের ক্ষেত্র প্রয়োগ

যেসব ক্ষেত্রে আপনি আপনার অধীনস্থদের নেতৃত্ব দিতে পারবেন বা দেওয়ার ক্ষমতা রাখেন সেই সব বিষয় নিয়ে সীমাবদ্ধ থাকতে হবে। তবে ক্ষেত্রবিশেষে কারো কারো ব্যক্তিগত সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। আর তবেই আপনার জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকবে। নেতৃত্ব দানে আপনাকে সর্বদা কনফিডেন্ট থাকতে হবে যাতে করে অধীনস্থ নিরাপত্তা বোধ করবে ও সাহসী থাকবে।

নেতৃত্বদানের বিভিন্ন তথ্য অনুসন্ধান

একজন সৎ ও যোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনাকে নতুন নতুন তত্ত্ব আবিস্কার করতে হবে। যার জন্য আপনি আপনার কৌশলগুলো কাজে লাগাতে পারবেন। আর এজন্য পরস্পরের প্রতি সন্ধিস্থাপন অধীনস্থদের ব্যবহার করার ক্ষমতা রাখতে হবে। বিশেষভাবে পর্যবেক্ষণের মাধ্যমে আপনার বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগানোর সদ্ব্যবহার করতে হবে। যখন কোন কথা বলবেন বা প্রতিশ্রুতি দিবেন তখন সেগুলো পূর্বে থেকেই সাজিয়ে নিতে হবে এলোমেলোভাবে কোন কথা বলা যাবে না।

গ্রন্থ ও ইতিহাস পর্যালোচনা

পৃথিবীর ইতিহাসে স্মরণীয়-বরণীয় ব্যক্তিবর্গের জীবন ইতিহাস পর্যালোচনা করতে হবে এতে করে আপনার ভেতর নেতৃত্বের গুণাবলী গুলো চলে আসবে। নিজেকে জাহির করার ক্ষমতা রাখতে হবে তবে এ ক্ষেত্রে লক্ষণীয় জাহির করতে গিয়ে সাধ্যের বাইরে যাওয়া যাবে না। নিজেকে সৎ ও যোগ্য নেতা হিসেবে বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এক্ষেত্রে নিজের বৈশিষ্ট্যগুলো প্রমাণ দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।

বিভিন্ন প্রাসঙ্গিক প্রবন্ধ ও বই পর্যালোচনা করে দেখতে হবে যেসব গুণাবলীগুলো একজন সৎ ও নিষ্ঠাবান নেতার প্রয়োজন সেইসব গুণাবলীগুলো নিজের ভেতর অর্জন করতে হবে। সর্বোপরি আপনাকে উৎসাহিত উদ্যমী হতে হবে না পারার পেছনে সর্বদা লেগে থাকতে হবে।

পরিশেষে বলতে চাই একজন সৎ সুদক্ষ নিষ্ঠাবান ও যোগ্য নেতা হিসেবে গড়ে ওঠার জন্য উপযুক্ত বিষয়গুলো পর্যালোচনা ও সদ্ব্যবহার করলে নিশ্চয়ই আপনার ভালো হবে। এক্ষেত্রে আমার এই ছোট লেখা টি যদি আপনার ভাল লাগে সে ক্ষেত্রে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ করছি ‌। আর নতুন নতুন তথ্য পেতে আমার এই ট্রিপ কার্নিভাল ব্লগস্পট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে ধৈর্য সহকারে লোকটি পড়ার জন্য।

বিস্তারিত আরও জানতে ক্লিক করুন

Post a Comment

0 Comments